1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নের নির্বাচনের দাবীতে সমাবেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ১৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে ১৫ বৎসর ধরে নির্বাচন না হওয়ায় ওই ইউনিয়নে নির্বাচন নিশ্চিত করার দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কিশোরগাড়ী ইউপি’র কাশিয়াবাড়ী হাইস্কুল এন্ড কলেজ মাঠে সোমবার বিকেলে পলাশবাড়ীর ইউনিয়ন পরিষদ ভোটাধিকার বাস্তবায়ন কমিটির আহবানে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মলিল মাষ্টার। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ ও ভোটাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, মতলুবর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পলাশবাড়ীর ইউনিয়ন পরিষদ ভোটাধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ মাহামুদুল হক, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, ছাত্রলীগ সভাপতি মেহেদী আজাদ রাসেল, বঙ্গবন্ধু সাংস্কৃতকি জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, যুবলীগ নেতা মাজেদুর রহমান, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী হাফিজার রহমান মন্ডল, এনামুল হক, শাহীন মন্ডল, আব্দুল হালিম ও বরিশাল ইউপি চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, অবপ্রাপ্ত সার্জেন্ট সাইদুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে কিশোরগাড়ীসহ তিনটি ইউনিয়নে নির্বাচন দিতে হবে। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!