1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পরীর 'ভালোবাসা গুনাহ হ্যায়' - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

পরীর ‘ভালোবাসা গুনাহ হ্যায়’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ১১০ বার পড়া হয়েছে

এবার কলকাতার ছবিতে অভিনয় করছেন এ প্রজন্মের আলোচিত নায়িকা পরী মণি। ‘ভালোবাসা গুনাহ হ্যায়’ শিরোনামে এই ছবিতে পরীর বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের নায়ক রোশন। ছবিটি পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের এল হাসান।

এ বিষয়ে পরী মণি বলেন, ‘অনেক আগে থেকেই এই ছবিতে কাজের বিষয়ে কথা হচ্ছিল। কিন্তু শিডিউল জটিলতার কারণে ছবিতে কাজের বিষয়টি চূড়ান্ত করতে পারছিলাম না। হাতের কাজগুলো গুছিয়ে আগামী মাসের ১ তারিখ থেকে ছবির জন্য শিডিউল দিয়েছি। বাংলাদেশের ছবি ঝুলিয়ে রেখে আমি কলকাতার ছবিতে কাজ করতে চাই না।’

পরী আরো বলেন, ‘ছবির নাম শুনে অনেকেই মনে করেছেন আমি হিন্দি ছবিতে কাজ করছি। আসলে তা নয়, এটি পশ্চিমবঙ্গের বাংলা ছবি। ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন রোশন।’

এ বিষয়ে রোশন বলেন, “পরী মণিকে তারা আগে থেকেই চিনতেন, আর ‘রক্ত’ দেখার পর তাঁরা আমার প্রতি আগ্রহ প্রকাশ করেন। ছবিতে আমাদের জুটি তাঁরা পছন্দ করেছেন। ‘ভালোবাসা গুনাহ হ্যায়’ ছবির গল্প শুনে পছন্দ হয়েছে। আমার মনে হয়েছে ছবিতে আমার যে চরিত্র তা আমি ফুটিয়ে তুলতে পারব।”

পরীর সঙ্গে আবারও কাজের বিষয়ে রোশন বলেন, ‘পরীর সঙ্গে আমি আগেও কাজ করেছি, দ্বিতীয়বারের মতো কাজের বিষয় চূড়ান্ত হলো। সে অনেক সহযোগিতা করে, আমাদের মাঝে ভালো একটা বোঝাপড়া আছে। আশা করি আগের ছবির মতো এবারও আমরা আলোচিত একটি ছবি নিয়ে দর্শকদের মাঝে আসব।’

শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পরী মণির। ছবি মুক্তির আগেই ২৩টি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি চলচ্চিত্রপাড়ায় আলোচনায় আসেন। যৌথ প্রযোজনার ছবিতেও অভিনয় করে সুনাম অর্জন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft