1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

জঙ্গি রাজীব গান্ধি ৫ দিনের রিমান্ডে

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ৯২ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্ল¬ী চিকিৎসক মাহবুবর রহমান ডিপটি হত্যা মামলায় নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে গাইবান্ধা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জয়নাল আবেদিন ওই রিমান্ড মঞ্জুর করেন। ওই হত্যাকান্ড সম্পর্কে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গাইবান্ধা সদরের বল্ল¬মঝাড় ইউনিয়নের খামার টেংগরজানি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ডাঃ মাহবুবুর রহমান। তাকে ২০১৫ সালের ২ জুন পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজির বাজার গ্রামে গুলি করে হত্যা করা হয়। রাজীব সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ভূতমারা গ্রামের মাওলানা ওসমান গণি মন্ডলের ছেলে।
এদিকে একইদিন (সোমবার) বিকেলে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জয়নাল আবেদিনের আদালতে সাঘাটার জেএমবি ক্যাডার ফজলে রাব্বি মন্ডলকে গুলি করে হত্যার ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রাজিব গান্ধী। সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ওই হত্যার তথ্য উদঘাটনে সোমবার তাকে আদালতে হাজির করা হয়। উল্লেখ্য, ২০০৭ সালে এলাকা থেকে পালিয়ে যাওয়া জেএমবি ক্যাডার ফজলে রাব্বি ঢাকার কেরানিগঞ্জে আত্মগোপন অবস্থায় ছিল। সে বসন্তেরপাড়া গ্রামের সাদাক্কাস আলীর ছেলে। ২০১৫ সালে ঈদ উপলক্ষে সে গোপনে বাড়িতে আসে। ওই সালের ২ জুন পার্শ্ববর্তী জুমারবাড়ি হাট থেকে তার এক সঙ্গীসহ বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রন বাঁধে ¯¬ুইস গেটের কাছে দুটি মোটর সাইকেল তাদের সামনে অবরোধ সৃষ্টি করে এবং ফজলে রাব্বিকে খুব কাছে থেকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় সেখানে তিনি পড়ে গেলে মটর সাইকেল আরোহীরা পালিয়ে যায়। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পুলিশ আরও জানায়, সাঘাটার ফজলে রাব্বি, পলাশবাড়ির মাহবুবুর রহমান ডিপটি, গোবিন্দগঞ্জের ব্যবসায়ি তরুণ দত্ত, গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ বন্দরের দেবেশ চন্দ্র প্রামানিক হত্যার প্রধান নির্দেশনা ও পরিকল্পনাকারি এ রাজিব গান্ধী। রাজিব গান্ধীকে বুলেটপ্র“প জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে কঠোর নিরাপত্তার সাথে আদালতে নিয়ে আসা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft