1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চীনে খনিতে দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ মার্চ, ২০১৭
  • ৭০ বার পড়া হয়েছে

চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের দুটি স্বর্ণখনিতে শুক্রবার পৃথক দুর্ঘটনায় ১০ জন মারা গেছে। শনিবার ভোরে স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
কমিউনিস্ট পার্টি অব চায়নার নাগরিক কমিটির প্রেস অফিসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০ টা ৩৬ মিনিটে লিংবাও নগরীতে চায়না ন্যাশনাল গোল্ড গ্রুপের কিনলিং স্বর্ণখনি ধোঁয়ায় ঢেকে গেছে। সেখানে ১২ শ্রমিক ও মাকিলপক্ষের ছয় কর্মী আটকা পড়ে।
এতে আরো বলা হয়, শুক্রবার রাতে উদ্ধারকর্মীরা খনি থেকে সাতটি লাশ উদ্ধার করে। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে একজন হাসপাতালে মারা যায়। অপর নয় জন আশঙ্কামুক্ত রয়েছে।
নগরীর জরুরি কর্মকর্তা জানান, শনিবার সকালে আটকে পড়া শ্রমিকদের একজন নিখোঁজ রয়েছে। কিন্তু খনির ভেতর বিষাক্ত কার্বন মনোক্সাইডের মাত্রা অনেক বেশি থাকায় ও এক মিটারের কম দূরের জিনিষও দেখতে না পাওয়ায় তল্লাশী ও উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে।
শনিবার প্রাদেশিক কর্মস্থান সুরক্ষা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পাশের একটি স্বর্ণ খনিতেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর তিনটায় সেখানে দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় খনির ভেতর ছয় শ্রমিক আটকা পড়ে। দিনভর উদ্ধার অভিযান চালিয়ে বিকেল সাড়ে পাঁচটায় চার শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
তবে সন্ধ্যায় অপর দুই শ্রমিককে সেখানে মৃত পাওয়া গেছে।
প্রশাসন এই ঘটনার তদন্ত শুরু করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!