1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

গাইবান্ধা জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে সোলার প্যানেল বিতরণ

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ১২৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকেঃ ২০১৬-২০১৭ অর্থ বছরের গাইবান্ধা জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে সাঘাটা উপজেলায় মসজিদ, মন্দির, বাজার এলাকা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮৮টি সোলার প্যানেল বিতরণ করা হয়। সাঘাটা বাজার এলাকায় জেলা পরিষদের ডাকবাংলোর সামনে গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান আতা প্রধান অতিথি থেকে সোলার প্যানেল বিতরণ করেন। এসময় আলোচনা সভায় শিক্ষাবিদ জামিল আহমেদ চৌধুরির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. একেএস মাহাবুবুর রহমান, জেলা পরিষদের সদস্য জরিদুল ইসলাম, শুক্কুর আলী, লুবমিলা পারভীন ছন্দা, সামসুজ্জোহা, সাকোয়াত হোসেন, জেলা পরিষদের প্রকৌশলী এবিএম সিদ্দিকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাব হোসেন, সাবেক ইউপি চেয়াম্যান ডা. আব্দুর রউফ, ব্যবসায়ী গৌতম কুমার চন্দ, আমিনুল ইসলাম প্রমুখ। জেলা পরিষদের চেয়াম্যান তার বক্তব্যে বলেন, গাইবান্ধা জেলাকে একটি মডেল জেলা হিসেবে সাঁজানোর সবধরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা পরিষদের যতটুকু সম্পদ আছে তার যথাযথ ব্যবহার করে সকল উপজেলায় সমান উন্নয়ন করা হবে বলেও তিনি জানান। আগামীতে যে সব এলাকায় এখনো বিদ্যুৎ পৌচ্ছে নাই সেসব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে জেলা পরিষদ থেকে সোলার প্যানেলের ব্যবস্থা করা হবে। তবে অগ্রাধিকার পাবে মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজার এলাকা। তিনি জেলার সকল স্তরের জনগণকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!