1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত গাইবান্ধার চরাঞ্চলে র‌্যাব-১৩এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পলাশবাড়ী সহকারী উপজেলা শিক্ষা অফিসার অহিদুজ্জামান লিয়নের ইন্তেকাল : বিভিন্ন মহলের গভীর শোক ও সমবেদনা

মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘসময় দেশ-বিদেশ ব্যয়বহুল চিকিৎসার সবচেষ্টা ব্যর্থ করে অবশেষে পরপারে পাড়ি জমালেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার অহিদুজ্জামান লিয়ন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি শুক্রবার (৩ জুন) বিকেল ৩টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে, ভাই-বোন, সহকর্মী, আত্মীয়- স্বজন, পাড়া-প্রতিবেশি ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের সভ্রান্ত মুসলিম পরিবারের মরহুম খুশি মাষ্টারের ছেলে অহিদুজ্জামান লিয়ন।
ঢাকা থেকে তাঁর মরদেহ বাড়ীতে পৌঁছার পর শনিবার (৪ জুন) সকাল ১০টায় পীরগঞ্জ পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে প্রথম এবং সকাল সাড়ে ১০টায় মরহুমের গ্রামের বাড়ী উপজেলার রায়পুর ইউপি’র চাঁন্দপুর গ্রামে চাঁন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে একটি সূত্র জানিয়েছে।
তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসা. নাজমা খাতুনসহ সকল সহকর্মীবৃন্দ, উপজেলা প্রশাসনের অন্যান্য বিভাগীয় দপ্তরের কর্মকর্তা ছাড়াও শুভাকাঙ্খী, শিক্ষক সমাজ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন।

 

© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft